YouTube - ভালো Thumbnail কেন জরুরি?

Thumbnail চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? 
Thumbnail-photo

থাম্বনেলকে বলা যায় আপনার চ্যানেলের অঘোষিত মেরুদণ্ড। একটা চ্যানেল কতটা প্রফেশনাল, ক্রিয়েটর কতটা রুচিশীল তা অনেকাংশেই নির্ভর করে আপনার চ্যানেলের ভিডিওর Thumbnail এর উপর। Thumbnail আপনার চ্যানেলের ভিডিও রেংক করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Thumbnail যত ভালো হবে ভিউস ততবেশি হবে। আপনি যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করেন তখন আপনার সাবসক্রাইবার এর উপর ভিত্তি করে ইউটিউব আপনার ঐ ভিডিওতে কিছু ইম্প্রেশন দিয়ে থাকে তারপর ঐ ইম্প্রেশনে কতটা ক্লিক পড়েছে তা দ্বারা বুজে নেয় ভিডিওতে আরো ইম্প্রেশন দিতে হবে কিনা। ইম্প্রেশন মানে হলো মানুষের সামনে ভিডিও পৌঁছে দেওয়া। এখন ইউটিউব আপনাকে ইম্প্রেশন দিলো কিন্তু আপনার থাম্বনেল ভালো না হওয়ার জন্য লোকে আপনার ভিডিওতে ক্লিক করলো না তাইলে ইউটিউব বুজে নেয় ভিডিও ভালো হয়নি তাই ইম্প্রেশন অফ করে দেয়৷ এজন্য ভালো Thumbnail দেওয়া একান্ত জরুরি।

Comments