স্মার্টফোন সম্পর্কে সেরা কয়েকটি ভুল ধারনা!
প্রযুক্তির আশীর্বাদে স্মার্টফোন আজ সবার হাতে হাতে। ফোনে কথা বলা থেকে শুরু করে গান শুনা, ভিডিও দেখা, গেম খেলা, ইন্টারনেট ব্যবহার করা নিত্যদিন কার ছোট ছোট কাজ গুলো ও আজ স্মার্টফফোনের সাহায্যে করা যাচ্ছে। আর যত দিন যাচ্ছে নতুন নতুন প্রযুক্তি সম্পন্ন স্মার্ট ফোন আমাদের হাতের নাগালে আসছে সেই সাথে তৈরি হচ্ছে স্মার্ট ফোন সম্পর্কিত অনেক ভুল ধারনা।
আজ আমরা এই রকম সেরা পাচঁটি ভুল ধারনা নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করি-
১. যে ফোনের র্যাম বেশি সেই ফোন বেশি ভালো-
স্মার্টফোনের এই স্মার্ট যুগে অনেকেরই ধারণা ফোনের র্যাম বেশি তো ফোন বেশি ভালো!কিন্তু এটা ঠিক না। ফোনের কোয়ালিটি কখনোই র্যাম দিয়ে পরিমাপ করা হয় না। কারন র্যাম ব্যাবহার হয় একাধিক সফটওয়্যার/এপ্লিকেশন একসাথে চালাতে যাকে আমরা মাল্টি টাক্সিং বলে থাকি। এখন আপনি কম র্যামের একটি মোবাইলে অনেক বড় বড় সফটওয়্যার ইউজ করবেন তাহলে স্বাভাবিক ভাবেই মোবাইলের পারফরমেন্স খারাপ হবে। কারন গাদাকে দিয়ে তো আর ঘোড়ার কাজ হয় না তাই ফোনের র্যাম অনুযায়ী ব্যাবহার করলে সব ফোনই ভালো।
২. রিসেন্ট ক্লিয়ার করলে ফোনের স্পিড বেড়ে যায়-
অনেকেই আছেন মোবাইল ব্যাবহারের সময় কিছুক্ষণ পর পর রিসেন্ট এ ক্লিক করে ক্লিয়ার করে দেন এটা ভেবে ফোনের স্পিড বাড়ে যাবে! আপনিও যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে আপনি ভুল করছেন!! ফোনের রিসেন্ট ক্লিয়ার করা মানে হলো চালিত থাকা এপ গুলো বন্ধ করে দেয়া। অনেকে মনে করেন এতে র্যাম খালি হবে এবং ফোনের স্পিড বেড়ে যাবে! আসলে ফোনের গতি র্যামের উপর নির্ভর করে না, নির্ভর করে ফোনের প্রসেসর এর উপর। আর আপনি যদি রিসেন্ট ক্লিয়ার করে এপ বন্ধ করে দেন তাহলে আবার যখন ঐ এপ টিতে যাবেন তখন এপটি নতুন করে চালু হবে ফলে প্রসেসরের উপর চাপ পড়বে। যা আপনার এন্ড্রোয়েড ফোনটির জন্য ক্ষতিকর। তাই, খুব প্রয়োজন ছাড়া রিসেন্ট ক্লিয়ার করা থেকে বিরত থাকুন।৩. Battery Saver App :-
মোবাইলের চার্জ দ্রুত কমে যাচ্ছে তাই চার্জ ধরে রাখতে অনেকে ব্যাটারি সেভার এপ ব্যবহার করে থাকেন। কিন্তু হয়ত তারা জানেই না এতে উপকার বলতে কিছুই হয় না। কারন, প্রথমত ফোনের ব্যাটারির ক্ষমতা কোনো এপ বাড়িয়ে দিতে পারেনা।দ্বিতীয়ত, এই ধরনের এপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকা এপ বন্ধ করে দেয়। এতে প্রসেসর এর উপর ও চাপ বাড়ে। এ বিষয়ে উপরে আলোচনা করেছি। অতএব, এসব এপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
চলবে...
Comments
Post a Comment