YouTube এবং Seo

SEO এবং YouTube

আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে SEO সম্পর্কে আপনার নিশ্চয়ই ভালো ধারনা আছে বা থাকা উচিৎ। নতুন ইউটিউব চ্যানেল খুলার পর যখন ভিউ হয় না তখন আমারা হেল্প খুঁজি ভিউ হচ্ছে না কেনো?? আর প্রথম যে সাজেশন টা পাই তা নিশ্চই - "SEO করেন"। আর আমাদের অনেকের ধারনা SEO করলে ভিউ আসবে!! কিন্তু বিষয়টা সত্যি এরকম না।
আজকে আমারা আলোচনা করব YouTube এবং এস ই ও (Seo) এর ভুল ধারনা নিয়ে।
তাহলে প্রথমে আমাদের জানা উচিৎ Seo কি??
SEO এর পূর্ণরূপ হচ্ছে Search Engine Optimisation.
Search Engine (সার্চ ইঞ্জিন) হচ্ছেঃ আমরা ইন্টারনেটে অনেক কিছু সার্চ করি, যেমনঃ আমাদের চ্যানেল আপনি খুজতে চান তো আপনি আমাদের চ্যানেলের নাম লিখে যেখানে সার্চ দিবেন সেটাই সার্চ ইঞ্জিন।
আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে এই সার্চ লিস্টের উপরে নিজের কন্টেন্ট নিয়ে আসা।
এখন বিষয়টা একটু চিন্তা করেন SEO হচ্ছে অন্যের সার্চ রেজল্টে নিজের কন্টেন্ট নিয়ে আসা। "অন্যের সার্চে " তার মানে বিষয় টা পুরোপুরি ভাবে নির্ভর করে পাবলিকের সার্চের উপর।
Youtube seo photo
এখন আপনি একটা Odd টপিক নিয়ে ভিডিও বানালেন এটা আপনি যতই SEO করেন না কেনো ভিউ স্বাভাবিক ভাবেই কম পাবেন করন সার্চ কম হচ্ছে। অন্য দিকে পাব্লিক সার্চ ডিমান্ড আছে এরকম একটি টপিক নিয়ে ভিডিও বানালেন এবং Seo করলেন তাহলে এটাতে অবশ্যই ভিউ বেশি আসবে কেননা বেশি সার্চ হচ্ছে।
তাই সব ভিডিওতে SEO করলে যে ভিউ বেশি হবে এধারনাটা সম্পূর্ণ ভাবে ভুল।
অতএব, Seo করে ভিউ বেশি পেতে হলে আপনাকে প্রথমে পাবলিক ডিমান্ডেবল টপিক গুলা খুজে বের করতে হবে। এর জন্য সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক, গুগল প্লাস এগুলোতে চোখ রাখলেই হবে।
আশাকরি বিষয়টি ভালোভাবে বুজাতে পেরেছি।

Comments